ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করেছেস কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শয়নের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাবি শিক্ষার্থীরা জানান, এদিন সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন।
জানা যায়, মাজহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এবং তানভীর হাসান সৈকত কবি জসীম উদ্দীন হলের ৩১৮ নম্বর কক্ষে থাকেন। বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা থাকেন এমন সব কক্ষ ভাঙচুরের একপর্যায়ে এই দুই নেতার কক্ষও ভাঙচুর করা হয়। ভাঙচুরের একপর্যায়ে শয়নের কক্ষে একটি পিস্তল পাওয়া যায় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মতামত দিন