জামালপুর

জামালপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১৫আগষ্ঠ) বিকেলে শহরের স্টেশন রোডে বিএনপির কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট ফজলুল হক, লিয়াকত আলী, শফিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী শেলীনা বেগম ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

মতামত দিন