শুরু হচ্ছে প্রবাসী বাঙালিদের স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম
সৌদি আরবে আগামী ২৩ জুলাই প্রবাসী বাঙালিদের স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন সৌদি আরবের রিয়াদে এবং পরের দিন ২৪ জুলাই জেদ্দায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে
গতকাল রোববার (১৪ জুলাই) নির্বাচন কমিশনের জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, আগামী ২১ থেকে ২৮ জুলাই সৌদি আরব সফর করবেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মতামত দিন