আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে দলটির জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
গত শনিবারের ব্যর্থ হত্যা প্রচেষ্টার পর এদিন প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ট্রাম্প। এ সময় তার কানে ব্যান্ডেজ লাগানো ছিল। বন্দুকধারীর গুলি সেদিন ট্রাম্পের কানে আঘাত করেছিল। মনোনয়ন পেয়ে ট্রাম্প রানিং মেট হিসেবে তার সাবেক সমালোচক জে ডি ভ্যান্সকে বেছে নেন। খবর এএফপির।
নির্বাচনি সমাবেশে হত্যা চেষ্টার শিকার হওয়ার পর গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, এ সপ্তাহের শেষে যে জাতীয় সম্মেলন রয়েছে, সেই সম্মেলনের বক্তৃতা তিনি নতুন করে লিখছেন। সেই বক্তব্য অসাধারণ কিছু হতে চলেছে বলেও তিনি জানিয়েছেন।

মতামত দিন